শনিবার ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   82 বার পঠিত

টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ শ্রাবন্তী আক্তার (২০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর মদিনাপাড়া এলাকার শাহানারা মঞ্জিলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর।

শ্রাবন্তী আক্তার নরসিংদীর মাধবদী থানার চরদিঘলদি এলাকার মো. মতিনের মেয়ে। তিনি টঙ্গীর পূর্ব আরিচপুরের শাহানারা মঞ্জিলে বসবাস করছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে একটি দল ওই বাসায় অভিযান চালায়। এ সময় শ্রাবন্তী আক্তারের দেহ ও কক্ষে তল্লাশি চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে তাকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুরের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ১০:২৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া