সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ২৫ মার্চ ২০২৬ | প্রিন্ট | 34 বার পঠিত
ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৩৫ বছর বয়সি এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনাটি ঘটেছে আজ ২৫ মার্চ বুধবার সকাল ১১দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম শফিকুল ইসলাম জানান, ঢাকাগামী আপ লাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠায়। ওই নারীর পরিচয় শনাক্ত করতে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করবে।
Posted ১:৪৫ অপরাহ্ণ | বুধবার, ২৫ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah