মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির ছাত্রলীগ নেতা তালশহর থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   156 বার পঠিত

ঢাবির ছাত্রলীগ নেতা তালশহর থেকে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগ নেতা জাহিদুল হক শুভকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ২৫ অক্টোবর শুক্রবার ভোরে আশুগঞ্জ উপজেলার তালশহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদুল হক শুভ (২৫) জেলার আশুগঞ্জ উপজেলার লামা বাইক গ্রামের আনিসুল হকের ছেলে। জাহিদুল হক শুভ ঢাবি শাখার সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ উপজেলার তালশহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শুভর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বিস্ফোরক মামলা ও ঢাকার শাহবাগ থানায় একটি মামলা রয়েছে। ওসি আরো বলেন, শুভ ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে সরাসরি সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলার নেতৃত্ব দেন। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া