সঞ্জীব ভট্টাচার্য্য | শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 226 বার পঠিত
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫ বলে ধারণা করা হচ্ছে। এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা। আজ ২১ নভেম্বর শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া এ ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় ঢাকায়।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় বাসা বাড়িতে থাকা লোকজন দ্রুত বাসা থেকে রাস্তায় নেমে আসতে দেখা যায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ২ বলে ধারণা করা হচ্ছে এবং এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা। এতে রাজধানীর বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে।
প্রাথমিকভাবে গুগল আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে। ভূমিকম্পটি ৫ দশমিক ৫ মাত্রার।
Posted ৫:০৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah