শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে

নাসিরনগরে চার শতাধিক মানুষ পেলো খাদ্য ও সোলার সামগ্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৩ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   304 বার পঠিত

নাসিরনগরে চার শতাধিক মানুষ পেলো খাদ্য ও সোলার সামগ্রী

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে উপজেলার গোর্কণ গ্রামে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও দরিদ্র ১৫ জনের মাঝে সোলার বিতরণ করা হয়েছে।

আজ ৩ আগস্ট শনিবার সকালে গোর্কণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে গেট এরিয়া লিডার পিডিজি কাজী সাইফুল ইসলাম এসব খাদ্য সামগ্রী ও সোলার লাইট বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, পেঁয়াজ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী।

লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ শরীফের সভাপতিত্বে ও সাবেক ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাউদ্দিন মুকুলের সঞ্চালনায় খাদ্য সামগ্রী ও সোলার লাইট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাল্টিপোল জেলা-৩১৫ এ-৩ এর বাংলাদেশের কাউন্সিল চেয়ারপার্সন লায়ন ফারহানা বক্স, জেলা গর্ভনর লায়ন সামসুল ইসলাম, লায়ন এস.কে বামরুল, লায়ন মোঃ জাকির হোসেন, লায়ন রিয়াজ বশির, আহমেদ কাজল, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন, গোকর্ণ সৈয়দ ওয়াল্লী উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সনজিৎ কুমার দেব, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিজ মিয়া, প্রাছাসের সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী শরীফ, বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন রেজা চৌধুরী। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের প্রেসিডেন্ট সৈয়দ মোঃ শরীফ জানান,লায়নস ক্লাব অব ঢাকা নর্দান জনসেবামূলক কাজ করে থাকে। অসহায় ও গরীব মানষের বিনামূল্যে চোখের চিকিৎসা, শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা ছাড়াও ত্রাণ বিতরণসহ জনসেবামূলক কাজ করছে।

Facebook Comments Box

Posted ৪:১৯ অপরাহ্ণ | শনিবার, ০৩ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া