নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 150 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকা থেকে গতকাল ২৮ অক্টোবর সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসিম কুমার পালকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দ শাখার (ডিবি) পুলিশ বিভাগ।
নাসিরনগর থানার ওসি মো. আব্দুল কাদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে নাসিরনগর থানায় হস্তান্তর সম্পন্ন করে। তিনি আরো জানান, অসিম কুমার পাল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলার মামলায় আসামি। তাকে কোর্টে পাঠানোর প্রস্তুতি চলছে।
Posted ৩:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah