সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত
প্রচণ্ড গরমে অজ্ঞান হয়ে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার তিন পুলিশ সদস্য। পরে তাদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
অজ্ঞান হওয়া পুলিশ সদস্যরা হলেন— বাবুল হোসেন (৪৭), মেহেরাব হোসেন (২৮) ও সাদ্দাম হোসেন (২৮)।
২৪ এপ্রিল শুক্রবার রাতে থানার ভেতরে এ ঘটনা ঘটে। জানা গেছে, সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে তারা অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনজনই জ্ঞান হারালে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
জ্ঞান হারানো পুলিশ সদস্য বাবুল হোসেন জানান, বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে কখন যে অজ্ঞান হয়ে পড়েছেন বুঝতেই পারেননি। পরে সহকর্মীরা মাথায় পানি দিয়ে হাসপাতালে নেওয়ার পর কিছুটা সুস্থ বোধ করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বলেন, তীব্র গরম ও লোডশেডিংয়ের কারণে এমন ঘটনা ঘটেছে। বর্তমানে তিনজনই সুস্থ আছেন। থানার সব সদস্যকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
Posted ৩:৩৫ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah