মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসক নিয়োগে দলীয়করণ করা হয়নি

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ২১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   90 বার পঠিত

প্রশাসক নিয়োগে দলীয়করণ করা হয়নি

জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগে দলীয়করণ করা হয়নি, বিএনপি নেতাদের সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব।

২১ মার্চ শনিবার সকাল ৯টায় জেলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিলম্ব হওয়ার কোনো কারণ নেই, বিএনপি জনগণের রায়ের ওপর বিশ্বাসী। আমরা সরকার গঠন করেছি, দায়িত্ব নিয়েছি। ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যাব। জেলা পরিষদ থেকে শুরু করে পৌরসভাগুলোতে অনেকদিন ধরে সরকারি কর্মকর্তারা দায়িত্বে ছিলেন। আপাতত আমাদের দলীয় যারা আছেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কাঠামোগুলো চালু রাখার জন্য। আমরা সহসাই নির্বাচনে যাব।

তিনি বলেন, জেলা পরিষদে প্রশাসক নিয়োগে দলীয়করণ করা হয়েছে- এটা ঠিক না। জাতীয় নির্বাচনে জনগণ আমাদের ওপর আস্থা রেখেছে। সেজন্যই স্থানীয় সরকারের যে কাঠামোগুলো, সেগুলোতে আমরা আপাতত তাদের দায়িত্ব দিয়েছি। এটা দলীয়করণ, ঠিক না। জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছে, সেই আস্থারই আমরা প্রতিফলন করে যাচ্ছি।

এর আগে, সকাল সাড়ে ৮টায় জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়৷ জামাতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব সিবগাতুল্লাহ নূর। জামাতে নামাজ আদায় করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন, সেক্রেটারি আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি জোনায়েদ হোসেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

Facebook Comments Box

Posted ৪:১২ অপরাহ্ণ | শনিবার, ২১ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া