শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-৬ উপনির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   62 বার পঠিত

বগুড়া-৬ উপনির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি ও জামায়াতসহ তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বগুড়া জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।

বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, এই উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এবং জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন শহর জামায়াতের আমির মো. আবিদুর রহমান সোহেল। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন আল আমিন তালুকদার। তাদের তিনজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

এই আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ১:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া