বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিদের গরু আটকে রেখেছে বিএসএফ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ১৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   159 বার পঠিত

বাংলাদেশিদের গরু আটকে রেখেছে বিএসএফ

আখাউড়ায় সীমান্ত থেকে বাংলাদেশি ৮-১০টি গরু ধরে নিয়ে আটকে রাখার অভিযোগ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর বিরুদ্ধে। আজ ১৫ জুন রোববার সকাল ১০টার দিকে গরুগুলো ধরে নিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার কালিকাপুর এলাকায় কাঁটাতারের কাছে ঘাস খাওয়ানোর জন্য গরু চরান স্থানীয়রা। গরুগুলো ভারতের অংশে ঢুকে পড়লে সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা গরুগুলো সরিয়ে নেয়ার জন্য সতর্ক করে স্থানীয়দের। একপর্যায়ে সকাল ১০টার দিকে বিএসএফ সদস্যরা ৮-১০ গরু ধরে নিয়ে গিয়ে তাঁরকাটার কাছে বেঁধে রাখে। এ ঘটনার পর বিজিবির আখাউড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা গরুগুলো ফেরত আনার জন্য বিএসএফের সাথে যোগাযোগ করেছে।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, বিএসএফের তরফ থেকে আটক বাংলাদেশি গরুগুলো ফেরত নেয়ার জন্য বিজিবির সাথে যোগাযোগ করা হয়েছে। গরুগুলো ফেরত আনার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ৯:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(579 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া