সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে নারী টি-২০ বিশ্বকাপ সরে গেলো

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   254 বার পঠিত

বাংলাদেশ থেকে নারী টি-২০ বিশ্বকাপ সরে গেলো

বাংলাদেশ থেকে শেষ পর্যন্ত সরেই গেলো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ ২০ আগস্ট মঙ্গলবার এক ভার্চুয়াল সভার পর এমন সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি। নতুন ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। তবে আয়োজক হিসেবে নাম থাকবে বাংলাদেশেরই।

টুর্ণামেন্টটি হওয়ার কথা আগামী ৩ থেকে ২০ অক্টোবর। বাংলাদেশে ছাত্র অভ্যুত্থানে সরকার পতনের পর কয়েকদিন বেশ অস্থিতিশীল পরিস্থিতি থাকায় বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা শুরু হয়েছিল।

যদিও এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলো বরাবরই নিরাপত্তা নিয়ে একটু বেশি শঙ্কায় থাকে।

সম্প্রতি বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি। এখানে বিশ্বকাপ আয়োজন হলে সেটাকে তিনি ‘ভুল কিছু’ হবে বলে অভিহিত করেছেন।

এরই মধ্যে আইসিসির বোর্ড মিটিংয়ে উপস্থিত সদস্য-পরিচালকরা অভিমত দিয়েছেন, বৈশ্বিক এই ইভেন্টটি বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে আয়োজন করা ঠিক হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এই পরিস্থিতিতে টুর্নামেন্ট ছেড়ে দিতে সম্মত হয়েছে।

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আলোচনা চলছিল, টুর্ণামেন্ট সরিয়ে ভারতে নেওয়া যায় কিনা। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাতে রাজি হয়নি।

ফলে আইসিসির সামনে খুব বেশি বিকল্প ছিল না। যদিও জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা আগ্রহ প্রকাশ করেছিল, তবে অনুকূল আবহাওয়া এবং বাংলাদেশের টাইম জোনের কাছাকাছি হওয়ায় আরব আমিরাতকেই বেছে নেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া