নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 185 বার পঠিত
বাঞ্ছারামপুর উপজেলায় দেশের মৎস সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল জব্দের অভিযান পরিচালিত হয়েছে। আজ ১৬ ফেব্রুয়ারি রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা চরশিবপুর-শান্তিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন বাঞ্ছারামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
এ সময় পৌনে ৪ ঘণ্টাব্যাপী অভিযানে ৩৫টি চায়না দুয়ারী ম্যাজিক জাল জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় উপজেলা মৎস কর্মকর্তা শাহিদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ১০:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah