নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 206 বার পঠিত
প্রতিকী ছবি
বজ্রপাতে মানিক মিয়া (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় হানিফ মিয়া (৬০) নামের আরো এক কৃষক আহত হয়। আজ ২৮ এপ্রিল সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া উপজেলার চরমরিচাকান্দি গ্রামের মৃত কালা গাজীর ছেলে।
বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক ফারুক আলম জানান, জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে মানিক মিয়া ও হানিফ মিয়া বজ্রপাতের শিকার হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মানিক মিয়াকে মৃত ঘোষণা করেন এবং হানিফ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মানিক মিয়ার লাশ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
Posted ৪:২০ অপরাহ্ণ | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah