রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ছেলেকে হত্যার অভিযোগে বাবা আটক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   204 বার পঠিত

বিজয়নগরে ছেলেকে হত্যার অভিযোগে বাবা আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে বাবার হাতে এনায়েতুল (২৪) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল ১ সেপ্টেম্বর রবিবার মধ্যরাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের বাবা জয়নাল আবেদীন (৫৫) কে আটক করেছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য ইসহাক মোল্লা গণমাধ্যমকে জানান, নিহত এনায়েতুল মাদকাসক্ত ছিল। সে মাদকের টাকার জন্যে পরিবারের সবাইকে চাপ দিয়ে সংসারে অশান্তি তৈরি করতো। টাকা না পেলে চুরিও করতো। এই অবস্থায় তার বাবা তাকে বিদেশ পাঠায়। কিন্তু সেখানে গিয়েও সে থাকেনি। দেশে ফিরে আবারও নেশার টাকার জন্যে উৎপাত শুরু করে। এনিয়ে পরিবারে অশান্তি চলছিল।

রবিবার রাতে এনায়েত ঘরে নেশার টাকার জন্যে ঝগড়া করে। এসময় পিতা পুত্রের মধ্যে বাকবিতন্ডা হলে এরই একপর্যায়ে এনায়েতের মাথায় রড দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত দুইটার দিকে মারা যায়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, ঘটনার পর নিহতের পিতাকে আটক করা হয়েছে। সকালে মরদেহ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে ময়নাতদন্তের জন্যে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৪৮ অপরাহ্ণ | সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া