রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক পরিচয়ে মাদকসেবন করতে এসে

বিজয়নগরে ৫ ভুয়া সাংবাদিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   170 বার পঠিত

বিজয়নগরে ৫ ভুয়া সাংবাদিক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে মাদক সেবন করতে এসে ৫ ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ২৫ সেপ্টেম্বর বুধবার রাত দেড়টায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুরের কালিগঞ্জ উপজেলার মূলগাঁও গ্রামের রাহিম রানা চৌধুরী (২৮), একই গ্রামের মো. জোবায়ের হোসেন (৩৫), কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার খাসহাওলা মোঃ মোমেন মিয়া (২৫), একই গ্রামের সায়েদ আহম্মেদ স্বপন (৩০) এবং নরসিংদী জেলার পলাশ উপজেলার দড়িআওলাপাড় গ্রামের মোঃ জুনায়েদ মিয়া (২২)। এদের মধ্যে জুনায়েদ প্রাইভেট চালক ও বাকি সবাই প্লাস্টিক ব্যবসায়ী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম জানান, বুধবার রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা ব্রিজের পাশে পুলিশের অভিযানে একুশে নিউজ স্টিকার যুক্ত একটি প্রাইভেটকারসহ ৫ জনকে আটক করা হয়। প্রাইভেটকারের সামনে মাইক্রোফোনও ছিলো। এসময় তারা নিজেদের গলায় ফিতা ঝুলানো অবস্থায় সাংবাদিক পরিচয় দেন।

তিনি আরো জানান, পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা সাংবাদিকতার সঠিক কোন তথ্য দিতে পারেনি। তারা মূলত প্লাস্টিক ব্যবসায়ী। তারা মাদকসেবন করে ফিরছিলেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া