বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ৩০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   260 বার পঠিত

ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সড়ক বাজারের সবজি বিক্রেতা সাচ্ছু মিয়াকে মারধর করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সবজি ব্যবসায়ী পরিচালনা কমিটির আয়োজনে আজ ৩০ জুন সোমবার সকালে সবজি বাজারে এ মানববন্ধন করা হয়।

মানবন্ধনে বাজারের অর্ধশত ব্যবসায়ী অংশ নেয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা সাচ্ছু মিয়ার উপর হামলাকারী ওসমান মিয়ার বিচার দাবি করা হয়। গত ২৪ জুন সকালে এ হামলার ঘটনা ঘটে।

সবজি ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে মানববন্ধনে রাখেন ব্যবসায়ী মোঃ হান্নান খান, মোঃ কামাল মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, গত ২৪ জুন সকালে আখাউড়া উপজেলার পার্শ্ববর্তী সদর উপজেলার বরিশল গ্রামের ওসমান মিয়া বিক্রির জন্য সবজি নিয়ে বাজারে এলে সাচ্ছু মিয়া ওই সবজি কিনেন।

সাচ্ছু মিয়া তখন ওসমান মিয়াকে কিছুক্ষণ পরে সবজির টাকা নিতে বলেন। কিন্তু ওসমান মিয়া সময় না দিয়ে তৎক্ষনাৎ টাকা দিতে বলেন।

এ নিয়ে দুইজনের মধ্য কথা কাটাকাটি ও উত্তেজনা হলে অপর ব্যবসায়ীরা দুজনকে শান্ত করে বিষয়টি সমাধান করে দেয়। ঘটনার কিছুক্ষণ পর ওসমান মিয়া ১০/১৫ জন লোক নিয়ে এসে সাচ্ছু মিয়াকে মারধর করে টেনে হিঁচড়ে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে যায়।

চাচাকে বাঁচাতে গেলে সাচ্ছু মিয়ার ভাতিজা খোকন মিয়াও মারধর করেন হামলাকারীরা। খবর পেয়ে বাজারের ব্যবসায়ীসহ আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমান সাচ্ছু মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, সাচ্ছু মিয়াকে মেরে ফেলার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ব্যবসায়ীরা।

Facebook Comments Box

Posted ৫:৩২ অপরাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(579 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া