নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 158 বার পঠিত
চুরির অপবাদ দিয়ে ৪ নারীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় সুমন দাস (৩৭) কে আটক করেছে পুলিশ। আজ ১৪ এপ্রিল সোমবার বেলা ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়া থেকে তাকে আটক করা হয়। সে মসজিদ পাড়ার বাসিন্দা এবং সড়ক বাজারের ইলেক্ট্রিক সামগ্রী ব্যবসায়ী।
এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে সড়ক বাজারের হাজী নূর মার্কেটের নীচ তলায় হাড়ি পাতিল চুরির অপবাদ দিয়ে ৪ নারীর চুল কেটে দেয় সুমনসহ কয়েকজন যুবক। চুল কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নিন্দা ও বিচারের দাবি জানায় ছাত্র জনতাসহ আলেম ওলামা। অভিযানে নামে পুলিশ।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন বলেন নারীর চুল কাটার অভিযোগে সুমন দাসকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
Posted ২:০০ অপরাহ্ণ | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah