মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে দুটি আড়াআড়ি বাঁধ উচ্ছেদ, রিং জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   244 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে দুটি আড়াআড়ি বাঁধ উচ্ছেদ, রিং জাল পুড়িয়ে ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ার সিমনা সড়কের দ্বিতীয় সেতুর নিচ দিয়ে প্রবাহিত দুগাংগী নদী থেকে দুটি অবৈধ আড়াআড়ি বাঁধ উচ্ছেদ করেছে প্রশাসন। এ সময় নদীতে পাতা ৫০টি চায়না দুয়ারি রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এক অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পালসহ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া উপস্থিত ছিলেন জেলা নদী রক্ষা কমিটির সদস্য ও নদী ও প্রকৃতির সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ-এর আহ্বায়ক শামীম আহমেদ।

শামীম আহমেদ জানান, জেলা নদী রক্ষা কমিটির মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে। নদীতে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ৬:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া