রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বাবার লাশ নিলো না ছেলে, ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ দাফন করলো

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ০২ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   200 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বাবার লাশ নিলো না ছেলে, ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ দাফন করলো

ব্রাহ্মণবাড়িয়ায় মোহাম্মদ ইব্রাহিম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যুর পর তার সন্তান লাশ গ্রহণে অনিচ্ছা প্রকাশ করায় মানবিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর দাফনের দায়িত্ব নেয়। ১ জুলাই মঙ্গলবার বিকেলে ইসলামী শরীয়ত অনুযায়ী দাফন-কাফনের ব্যবস্থা করে সংগঠনটি। এর আগে, গত ৩০ জুন সোমবার সকাল ১০টার দিকে ইব্রাহিম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসার জন্য এলে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল ফোনে থাকা নম্বর থেকে যোগাযোগ করে ইব্রাহিমের পরিচয় নিশ্চিত করা হয়। তিনি ১৯৬৬ সালে চট্টগ্রামের হালিশহর ফইল্লাতলি বাজার এলাকায় একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে ‘ইব্রাহিম’ রাখেন। জীবিকার খোঁজে বিভিন্ন এলাকায় কাজ করার পর তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মহিষকার এলাকায় বিয়ে করেন। তাদের একমাত্র ছেলে ইসরাফিল সিয়াম। স্ত্রী তাহমিনা পরবর্তীতে তাকে ত্যাগ করে অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হন।

জানা যায়, দীর্ঘদিন দিনাজপুরের ‘মাদরাসাতুল মদিনা’ ও ‘জামায়াতুল মদিনায়’ বাবুর্চির কাজ করতেন ইব্রাহিম। চলতি বছরের ৫ মে তিনি ব্রাহ্মণবাড়িয়ার শ্বশুরবাড়িতে আসেন। মৃত্যুর পর ছেলে ইসরাফিল সিয়ামের সাথে যোগাযোগ করা হলে তিনি বাবার মরদেহ নিতে অস্বীকৃতি জানান। বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মাধ্যমে বাতিঘরকে জানানো হলে, সংগঠনটি দাফনের উদ্যোগ নেয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, ইব্রাহিমের পরিবার লাশ নিতে অস্বীকৃতি জানালে আমরা বিষয়টি বাতিঘরকে জানাই। তারা যথাযথ ধর্মীয় নিয়ম মেনে জানাযা ও দাফনের ব্যবস্থা করে। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ।

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন বলেন, অচেনা, অবহেলিত বা পরিবারবিচ্ছিন্ন মানুষদের মর্যাদার সাথে দাফনের দায়িত্ব আমরা নিঃস্বার্থভাবে পালন করি। যেন কেউ মৃত্যুর পর অবহেলার শিকার না হয়, এটাই আমাদের অঙ্গীকার।

Facebook Comments Box

Posted ৯:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ০২ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া