সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ০৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | 158 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ডি কে বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ৮ মার্চ রবিবার দুপুরে শহরের টি এ রোড এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযানকালে বেকারির খাবারে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়। এজন্য দায়িত্বরত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং ভোক্তাদের সচেতন হওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
Posted ৪:৫০ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah