শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় ভোজ্য তেল মজুদ ও বেশি দামে বিক্রি, ৩ দোকানিকে জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   90 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ভোজ্য তেল মজুদ ও বেশি দামে বিক্রি, ৩ দোকানিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে তিন দোকানিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ এপ্রিল) দুপুরে জেলা শহরের জগৎ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জগৎ বাজারে অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, কয়েকটি দোকানে ভোজ্য তেল বিক্রির ক্ষেত্রে নানা অনিয়ম রয়েছে। কিছু দোকানে বৈধ লাইসেন্স নেই, আবার কিছু লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ। এছাড়া ক্রয়-বিক্রয়ের দৈনিক রেজিস্টার সংরক্ষণ না করা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগও পাওয়া যায়।

এসব অপরাধে তিন দোকানিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় দোকানিদের লাইসেন্স নবায়ন এবং নিয়ম মেনে ক্রয়-বিক্রয়ের রেজিস্টার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে র‍্যাব ও সেনাবাহিনীর দুটি টিম অংশ নেয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

Facebook Comments Box

Posted ৫:৫৬ অপরাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া