মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন অতিরিক্ত ডিআইজির

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ০৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   20 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন অতিরিক্ত ডিআইজির

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের প্রকিউরমেন্ট, লজিস্টিকস, অ্যাসেট ম্যানেজমেন্ট ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ইন্সপেকশন-২) মোঃ সারোয়ার জাহান।

তিনি পরিদর্শনকালে জেলা পুলিশ অফিসের বিভিন্ন দাপ্তরিক রেজিস্টার, নথিপত্র ও প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা, শৃঙ্খলা ও গতিশীলতা আরো বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়া তিনি পুলিশ লাইন্সের বিভিন্ন অফিস ঘুরে দেখেন এবং সেখানকার কর্মকর্তা-কর্মচারীদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ধরনের নিয়মিত পরিদর্শন জেলা পুলিশের সার্বিক কর্মকাণ্ডকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৪:২০ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া