মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ১৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   34 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক পদে দায়িত্ব গ্রহণ করেছেন আলহাজ্ব সিরাজুল ইসলাম। ১৬ মার্চ সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে ১৫ মার্চ রবিবার স্থানীয় সরকার বিভাগের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। আলহাজ্ব সিরাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক। ১৬ মার্চ সোমবার জেলা পরিষদ কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: আব্দুল কাদির মিয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, জেলার প্রান্তিক পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও পরিকল্পনা প্রণয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।

ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাট, অবকাঠামো, পরিবেশ-প্রকৃতির সার্বিক উন্নয়ন ও এই জনপদের মানুষের জীবনমান উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে সকলের সহযোগিতা ও পরামর্শ চাই। সবাইকে সাথে নিয়ে নতুন এক উন্নত ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলতে চাই’।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৮:২৪ অপরাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া