মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   98 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ২৪ মার্চ মঙ্গলবার সকালজেলা পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল ও সংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহীন যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ (বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর-১ আসনের সংসদ সদস্য এম. এ হান্নান, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মোবারক উল্লাহ, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জুনায়েদ আল হাবীব, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন এবং সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে শুভেচ্ছা জানিয়ে জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা কামনা করেন। পরে অতিথিবৃন্দ ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরাও তাকে অভিনন্দন জানান।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৬:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া