শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিশিগানে বন্দুক হামলায় নিহত ৫, তল্লাশিতে সন্দেহভাজনেরও মরদেহ উদ্ধার

আরিফুর রহমান আরিফ :   |   শনিবার, ১৫ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   10 বার পঠিত

মিশিগানে বন্দুক হামলায় নিহত ৫, তল্লাশিতে সন্দেহভাজনেরও মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়া সন্দেহভাজনকে ধরতে পুলিশ অভিযান শুরু করে। পরে একটি বনাঞ্চলের কাছে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত একজন হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

মিশিগান স্টেট পুলিশ শুক্রবার এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পুলিশ জানায়, একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে মিশিগানের মিসককি কাউন্টির একটি বাড়িতে গোলাগুলির খবর পেয়ে রাজ্য পুলিশের সদস্যরা সেখানে যান। ঘটনাস্থলে পৌঁছে তারা তিনজনের মরদেহ পড়ে থাকতে এবং একজনকে আহত অবস্থায় পান।

পুলিশ যাওয়ার আগেই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। পরে তাকে ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী সন্দেহভাজন হিসেবে ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যানকে শনাক্ত করে।

তল্লাশির সময় একটি আবাসিক ভবন থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সন্দেহভাজন হিকম্যানের গাড়ি একটি বনাঞ্চলের কাছে, হুইটলক লেকের কাছাকাছি পাওয়া যায়। সেখানে হিকম্যান ছাড়াও আরও একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে ছয়জনের মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের বিবৃতিতে লেফটেন্যান্ট অ্যাশলি মিলার বলেন, ‘এই ঘটনা পুরো সম্প্রদায়ের জন্য অত্যন্ত হৃদয়বিদারক এবং তদন্তে জড়িত কর্মকর্তাদের জন্যও একটি কঠিন পরিস্থিতি।’

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

Posted ৬:০৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া