বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্ত জলাশয়ে ৮০ হাজার রুই মাছের পোনা অবমুক্ত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   139 বার পঠিত

মুক্ত জলাশয়ে ৮০ হাজার রুই মাছের পোনা অবমুক্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রায় ৮০ হাজার রুই জাতীয় মাছের পোনা বিলে অবমুক্ত করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় ৩০ জুন সোমবার দুপুরে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজের বিলে এসব পোনা অবমুক্ত করা হয়।

পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. রাশেদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা খাদ্য পরিদর্শক ও ধরখার ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. সাজেদুর রহমানসহ অফিসের কর্মচারীরা।

পোনা অবমুক্ত শেষে ধরখার থেকে খড়মপুর মাজার ঘাট পর্যন্ত নদীতে অভিযান পরিচালনা করে ২টি খরা জালের স্থাপনা উচ্ছেদ ও বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

এসময় জালে আটকানো বেশ কিছু দেশীয় প্রজাতির মাছ নদীতে অবমুক্ত করা হয়। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে এ অভিযান চলমান থাকবে বলে জানায় মৎস্য অফিস।

আখাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান বলেন, ২০২৪-২৫ আর্থিক সালের বিল নার্সারীতে উৎপাদিত রুই জাতীয় মাছের ৪-৫ ইঞ্চি সাইজের ৮০ হাজার পোনা অবমুক্ত করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(579 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া