রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেধাবীদের মূল্যায়ন ও স্বীকৃতি শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে : শ্যামল এম.পি

দুলাল মিয়া :   |   শনিবার, ০৮ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

মেধাবীদের মূল্যায়ন ও স্বীকৃতি শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে : শ্যামল এম.পি

‘টাকার অভাবে কোনো মেধাবীর পড়াশোনা বন্ধ হবে না’ এই প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অসচ্ছল ও কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি এবং শিক্ষা উপকরণ প্রদান করেছে জেলা পরিষদ। ৮ আগস্ট শনিবার বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব বৃত্তি তুলে দেওয়া হয়।

জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

অনুষ্ঠানে জেলার ৯৭ জন মেধাবী শিক্ষার্থীকে ১০ হাজার টাকার নগদ চেক ও শিক্ষা উপকরণ দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজ ও হলিক্রস কলেজসহ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন। এছাড়া তথ্যপ্রযুক্তি শিক্ষায় উৎসাহিত করতে অটুল বিহারি উচ্চ বিদ্যালয়কে একটি এইচপি ল্যাপটপ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “প্রকৃত মেধাবীদের এই মূল্যায়ন ও স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।”
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “অতীতে প্রকৃত মেধাবীরা মূল্যায়ন থেকে বঞ্চিত ছিল। টাকার অভাবে কোনো শিক্ষার্থীর পড়ালেখা আটকে গেলে আমাকে জানালে আমি পাশে দাঁড়াব। এই মেধাবীরাই আগামীর বাংলাদেশের হাল ধরবে।”

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়ার সমন্বয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ ও পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ। অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:২১ অপরাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া