সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লজ্জার রেকর্ড গড়লেন উইকেটকিপার

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ২৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   187 বার পঠিত

লজ্জার রেকর্ড গড়লেন উইকেটকিপার

জিম্বাবুয়ের উইকেটকিপার ক্লাইভ মাদান্দে টেস্ট ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়লেন। এক ইনিংসে সবচেয়ে বেশি বাই রান দিয়ে ৯০ বছরের একটি পুরনো রেকর্ড ভেঙেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২১০ রানের জবাবে আয়ারল্যান্ড করেছে ২৫০ রান। প্রথম ইনিংসে আইরিশরা ৪২ রান পেয়েছেন বাই হিসাবে। মূলত জিম্বাবুয়ের উইকেটরক্ষকের ব্যর্থতার জন্যই ৪০ রানে এগিয়ে যাওয়ার সুযোগ পায় তারা। ব্যাটারদের লেগ সাইডে পড়া প্রায় কোনো বলই উইকেটের পেছনে দাঁড়িয়ে আটকাতে পারেননি মাদান্দে।

১৯৩৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচের একটি ইনিংসে ইংল্যান্ডের উইকেটরক্ষক লেস আমেস বাই হিসাবে ৩৭ রান দিয়েছিলেন। এত দিন পর্যন্ত টেস্টের এক ইনিংসে সেটাই ছিল একজন উইকেটরক্ষকের দেওয়া সবচেয়ে বেশি বাই রান।
৯০ বছরের এই লজ্জা থেকে আমেসকে মুক্তি দিলেন মাদান্দে। এই ম্যাচে ব্যাট হাতেও সাফল্য পাননি তিনি। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন মাদান্দে।

Facebook Comments Box

Posted ২:২২ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া