দুলাল মিয়া | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 207 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া শীর্ষ উলামা-মাশায়েখ সমর্থিত ও বিএনপি–জমিয়ত জোট (ব্রাহ্মণবাড়িয়া–২) মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার খোঁজখবর নেন।
এ সময় মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়া–২ আসনকে একটি শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চান। তিনি আসন্ন নির্বাচনে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
গণসংযোগে স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাওলানা জুনায়েদ আল হাবীব সবসময় মুরব্বি ও প্রবীণ আলেমদের দিকনির্দেশনায় রাজনীতি ও সমাজসেবায় বিশ্বাসী। তিনি আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের সুস্পষ্ট ভাষ্যকার এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় একজন নির্ভরযোগ্য কণ্ঠস্বর হিসেবে পরিচিত। নাস্তিক ও মুরতাদবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকার কথাও তারা উল্লেখ করেন।
Posted ৩:৩৫ অপরাহ্ণ | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah