শুক্রবার ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হকি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম

শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে ক্রীড়ামুখী করতে হবে

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   297 বার পঠিত

শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে ক্রীড়ামুখী করতে হবে

ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৩-২৪ এর হকি ও দাবা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ ৯ জুন রবিবার সকাল ১০টায় অন্নদা স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন।

জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুস সাকির ছোটনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মেড্ডা আলীয়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আতাউর রহমানসহ অনন্যা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকৃ বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের ক্রীড়ামূখী করতে বর্তমান সরকার বিভিন্ন পদপক্ষে গ্রহণ করছে। তিনি আরো বলেন, আমাদের নতুন প্রজন্মরা লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, সংস্কৃতি চর্চা, নৈতিক শিক্ষাসহ শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে দেশ প্রেমিক নাগরিক করে গড়ে তুলতে হবে। হকি ও দাবা প্রতিযোগিতায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, মডেল গালর্স হাই স্কুল, মেড্ডা আলীয়া মাদ্রাসা, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ৪:৪৮ অপরাহ্ণ | রবিবার, ০৯ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া