বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমজীবী মানুষকে শীতের উপহার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   97 বার পঠিত

শ্রমজীবী মানুষকে শীতের উপহার

শ্রমজীবী মানুষের হাতে শীতের উপহার তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে কর্মরত কুলি ও পরিচ্ছন্নতাকর্মীদেরকে কম্বল তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। মোতালিব ফিজিও থেরাপি সেন্টার এ কাজে সহযোগিতা করে। স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন শুভসংঘ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না। স্টেশনের বুকিং প্রধান মো. কবির আহমেদ, সহকারি স্টেশন মাস্টার অশোক কুমার দাস, থেরাপি সেন্টারের মালিক ডা. আব্দুল মোতালিব, শুভসংঘের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, সদস্য সাংবাদিক চয়ন বিশ্বাস প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। এ আয়োজনের সমন্বয় করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু। স্টেশনে মোট ১৪ টি কম্বল দেওয়া হয়। এছাড়া শ্রমজীবীদের মাঝে আরো ১১ টি কম্বল দেওয়া হয়েছে। এদিকে বিডি অ্যানিমেল হেলফ’র সহযোগিতায় শিশুদের মাঝে শীতের পোশাক বিতরণ অব্যাহত রয়েছে।

আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহির হাতে ১২টি পোশাক তুলে দেওয়া হয়। এছাড়া আগের রাতে ডা. মোহিনী বেগমের হাতে আরো ১২টি পোশাক দেওয়া হয়। এসব পোশাকের মধ্যে ছিলো জামা, প্যান্ট, হাত ও পায়ের মোজা, টুপি। কম্বল পেয়ে খুশি ফয়েজ আহমেদ বলেন, ‘আমার খুব ভালো লাগছে। বসুন্ধরা থেকে আমাকে কম্বল দিয়েছে। এই শীতে কাজে লাগবে। অনেকে কম্বল দিলেও সাধারন আমাদেরকে এভাবে কেউ মনে করে না। যারা আমাদের কথা মনে করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ শুভসংঘের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান। সভাপতি হেদায়েতুল আজিজ জানান, চলতি বছর ব্যতিক্রম সব আয়োজন নিয়ে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবে শুভসংঘ।

ফিজিও থেরাপি সেন্টারের স্বত্বাধিকারি মো. আব্দুল মোতালিব জানান, শুভসংঘের সকল ভালো কাজের সঙ্গে পাশে থাকতে চান। এ ধরণের আয়োজনে আমাকে সম্পৃক্ত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বুকিং প্রধান কবির আহমেদ ভূঁইয়া বলেন, ‘স্টেশনে কর্মরত কুলিসহ অসহায়দের কথা সাধারনত কেউ মনে রাখেন না। শুভসংঘ যেটা করলো সেটা সত্যিই প্রশংসনীয়।’ স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন শুভসংঘের এ উদ্যোগের প্রশংসা করে কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।

Facebook Comments Box

Posted ৫:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(577 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া