রবিবার ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার, আটক আরও ২

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   56 বার পঠিত

শ্রীপুরে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার, আটক আরও ২

গাজীপুরের শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে পৌরসভার কেওয়া বাজারসংলগ্ন একটি বাড়ি থেকে তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা।

গ্রেপ্তার পুলিশ কনস্টেবল সারোয়ার মোর্শেদ (৩৮) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বেতরা আটি গ্রামের বজলুর রহমানের ছেলে।

গ্রেপ্তার অন্য দুজন হলেন শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের সবুজ মিয়া (৩২) ও রংপুরের কাউনিয়া থানার বিষ্ণুপুর গ্রামের জাহাঙ্গীর আলম। সবুজ মজিবুর রহমানের ছেলে এবং জাহাঙ্গীর আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গীর মন্ডল জানান, প্রায় এক মাস আগে জাহাঙ্গীর নামে এক যুবক ওই বাড়িতে ভাড়া ওঠেন। এরপর থেকে বাড়িটিতে মাদকসেবীদের আনাগোনা বাড়তে থাকে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় শুক্রবার রাতে স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির বিভিন্ন স্থান থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, আটক ব্যক্তিদের থানায় আনার পর তাঁদের মধ্যে একজন পুলিশ সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৩৩ অপরাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া