মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ বিলুপ্ত করলেন জাপানের প্রধানমন্ত্রী, ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচন

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   215 বার পঠিত

সংসদ বিলুপ্ত করলেন জাপানের প্রধানমন্ত্রী, ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচন

আগাম নির্বাচনের পথে জাপানের সংসদের নিম্নকক্ষ বিলুপ্ত ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। আগামী ৮ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ ২৩ জানুয়ারি শুক্রবার জাপানের সংসদের স্পিকার আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পড়ে ৪৬৫ সদস্যের নিম্নকক্ষ বিলুপ্তির ঘোষণা দেন। এ সময় আইনপ্রণেতারা ঐতিহ্যবাহী ‘বাঞ্জাই’ স্লোগান উচ্চারণ করেন। এর মাধ্যমে ১২ দিনের নির্বাচনী প্রচারণার পথ খুলে গেল, যা আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী ২৭ জানুয়ারি মঙ্গলবার।

এর আগে গত সোমবার (১৯ জানুয়ারি) আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী তাকাইচি। গত বছরের অক্টোবরে নির্বাচিত হয়ে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যেই আগাম নির্বাচনের পথে হাঁটলেন তাকাইচি। সাম্প্রতিক জরিপে তার জনপ্রিয়তা প্রায় ৭০ শতাংশ বলে দেখা গেছে।

নিজের ব্যক্তিগত জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সাম্প্রতিক বছরগুলোতে জনসমর্থন হারানো শাসক দলকে পুনরায় শক্ত অবস্থানে ফিরিয়ে আনাই এই নির্বাচনের মূল লক্ষ্য বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী তাকাইচির লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাপান ইনোভেশন পার্টি (জেআইপি) নিয়ে গঠিত শাসক জোটের শক্তিশালী নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা খুবই সীমিত।

তসুকুবা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের অধ্যাপক হিদেহিরো ইয়ামামোতো বলেন, ‘তাকাইচি মন্ত্রিসভার প্রতি উচ্চ জনসমর্থন বাস্তবে এলডিপির ভোট বাড়াবে কিনা, তা এখনো স্পষ্ট নয়। জনগণের মূল নজর থাকবে মূল্যস্ফীতি মোকাবিলায় সরকারের পদক্ষেপের দিকে।’

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, নির্বাচনী প্রচারণার প্রধান ইস্যু হবে মূল্যস্ফীতি মোকাবিলা এবং চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি। গত নভেম্বরে প্রধানমন্ত্রী তাকাইচি মন্তব্য করেন, চীন যদি তাইওয়ানে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে জাপান এতে জড়িয়ে পড়তে পারে। ওই মন্তব্যের পর থেকেই টোকিও ও বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে।

চীন স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে।

তথ্যসূত্র: আনাদলু এজেন্সি

Facebook Comments Box

Posted ৮:৫০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া