সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ০৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | 81 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, সুন্দর ব্রাহ্মণবাড়িয়া গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন।
রোববার দুপুরে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজিত সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সদর উপজেলার সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করা হবে।
তিনি আরও বলেন, মাদক ও অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে, শহরের যানজট নিরসন ও ফুটপাতের অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সাংবাদিক, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিরা। অনুষ্ঠানে খালেদ মাহবুব শ্যামলকে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
Posted ৪:৫৯ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah