বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   125 বার পঠিত

সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় মো: আফজাল হোসেন (৩৪) নামে এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ১০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার গাজীরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আফজাল হোসেন উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের আবুল কাশেম মিয়ার পুত্র। তিনি স্থানীয় ছয়ঘড়িয়া আলহাজ্ব শাহআলম উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের মোটরসাইকেলে করে শিক্ষক আফজাল হোসেন আখাউড়া স্থলবন্দর সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। গাজির বাজার এলাকায় পৌঁছলে আখাউড়াগামী একটি ব্যাটারিচালিত অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষক আফজাল হোসেনের মৃত্যু হয়।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Posted ৪:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(579 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া