সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ১৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | 26 বার পঠিত
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক (৫৫) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা পশ্চিমপাড়া গ্রামের ইরা মিয়ার ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে আশুগঞ্জ যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান চাপা দিলে সিএনজি চালক আশিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।
খাটিহাটা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৪:২১ অপরাহ্ণ | বুধবার, ১৮ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah