মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ২৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   185 বার পঠিত

সরাইলে কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ২৩ মার্চ সোমবার ভোরে এক বৃদ্ধ কেয়ারটেকার মো. নুর আহম্মদ (৬৫)কে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায়।

মো. নুর আহম্মদ প্রায় তিন দশক ধরে প্রয়াত শিল্পপতি শেখ আশরাফ উদ্দিন ধন মিয়ার বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। বাড়ির মালিক বিদেশে থাকায় তিনি একাই বাড়ি দেখভাল করতেন।

পরিবার জানিয়েছে, নুর আহ্মদের সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। তবে স্থানীয়রা ধারণা করছেন, রাতে এলাকাটি নির্জন হওয়ায় চুরি বা অন্য উদ্দেশ্যে আসা দুর্বৃত্তরা তাকে চিনে ফেলায় হত্যাকাণ্ড ঘটিয়েছে।

প্রাথমিকভাবে স্থানীয়দের সহায়তায় মো. নুর আহম্মদকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় রেফার করা হলে পথে তিনি মারা যান।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদির ভূঁইয়া জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। পুলিশ দোষীদের দ্রুত গ্রেফতার করতে সক্রিয়ভাবে কাজ করছে।

Facebook Comments Box

Posted ৫:৫৭ অপরাহ্ণ | সোমবার, ২৩ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া