সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ০৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | 145 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনের ঋণ তিনি কোনোদিন শোধ করতে পারবেন না। তিনি বলেন, ইনশাল্লাহ আগামী পাঁচ বছর এলাকাবাসীর সুখে-দুঃখে, বিপদে-আপদে পাশে থেকে উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করে সরাইল-আশুগঞ্জকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চান।
রবিবার (৮ মার্চ) বিকেলে সরাইল শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) নির্বাচনি এলাকার নাগরিক সমাজের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আব্দুল আজিজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদির ভুঁইয়া, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ, অ্যাডভোকেট জামাল, আফজাল হোসেন, মুন্সি আমান মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
অনুষ্ঠান শেষে সরাইল-আশুগঞ্জবাসীর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Posted ৪:০৮ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah