নারায়ন চক্রবর্ত্তী, সরাইল : | বুধবার, ১৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | 295 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ বুধবার স্কুল প্রাঙ্গনে বর্ণাঢ্য সাজসজ্জার মাধ্যমে এর আয়োজন করেছে ২০১০ ব্যাচের শিক্ষার্থীরা।
এতে অতিথি ছিলেন সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, সহকারী শিক্ষক জাকির হোসেন, শেখ রাসেল ও সরাইল উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নারায়ন চক্রবর্ত্তী।
এসময় সোহাগ বক্সের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, এই ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষাজিবন শেষ করে ডাক্তার,ইঞ্জিনিয়ার, টেলিভিশনের সংবাদ উপস্থাপক, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনাসহ প্রবাসেও যার যার কর্মক্ষেত্রে সফলতার সাথে রয়েছে। সবার সুস্বাস্থ্যে ও দেশের মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
Posted ৩:৫৫ অপরাহ্ণ | বুধবার, ১৮ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah