রবিবার ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দাবাদে কবীর আহমেদ ভূঁইয়ার নামে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ, শিকারপুর মুখোমুখি বিনাউটি

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ১০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   117 বার পঠিত

সৈয়দাবাদে কবীর আহমেদ ভূঁইয়ার নামে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ, শিকারপুর মুখোমুখি বিনাউটি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদে আজ শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় “সৈয়দাবাদ কবীর আহমেদ ভূঁইয়া ডাবল হোন্ডা, ফ্রিজ-টিভি ফুটবল টুর্নামেন্ট ২০২৬”-এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঐতিহ্যবাহী সৈয়দাবাদ সরকারি কলেজ মাঠে সৈয়দাবাদ গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে শিকারপুর ফুটবল একাদশ ও বিনাউটি ফুটবল একাদশ।

টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কসবা-আখাউড়া নির্বাচনী এলাকার নন্দিত নেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া। তাঁর নামে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যা এলাকার ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বেলাল উদ্দীন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান এবং কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শরিফুল হক স্বপন। এছাড়াও উপস্থিত থাকবেন কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব আইয়ুম খান, কসবা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম সজিব এবং কসবা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব এনামুল সরকার।

আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া কসবা-আখাউড়া অঞ্চলের ক্রীড়া ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। এলাকার তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে তোলা এবং সুস্থ বিনোদনের মাধ্যমে সমাজ গঠনে তাঁর একনিষ্ঠ প্রচেষ্টা তাঁকে এলাকার মানুষের কাছে একজন অত্যন্ত জনপ্রিয় ও ভরসার নেতায় পরিণত করেছে। তাঁর নামে একের পর এক টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে, যা তাঁর জনপ্রিয়তা ও এলাকার মানুষের ভালোবাসার প্রতিফলন।

সৈয়দাবাদ গ্রামবাসী এই টুর্নামেন্ট সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন। এলাকার ফুটবলপ্রেমী দর্শকদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Facebook Comments Box

Posted ৫:০৮ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া