শুক্রবার ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে তেল ট্যাঙ্কারে ফের হামলা, আহত ১২ ক্রুর ১১ জনই ভারতীয়

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   67 বার পঠিত

হরমুজে তেল ট্যাঙ্কারে ফের হামলা, আহত ১২ ক্রুর ১১ জনই ভারতীয়

ছবি সংগৃহীত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ফের তেল ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর পানামার পতাকাবাহী ‘অন পিস’ নামের ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। পরে জাহাজটি থেকে আহত ১০ জন ক্রুকে উদ্ধার করে ওমানের বিমানবাহিনী।

ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার দেশটির বন্দরনগরী লিমাহ থেকে প্রায় ৯ নটিক্যাল মাইল বা ১৭ কিলোমিটার দূরে ট্যাঙ্কারটি হামলার শিকার হয়। উদ্ধার করা ক্রুদের মুসান্দাম গভর্নরেটের খাসাব হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। তবে হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালী অতিক্রমের সময় জাহাজটিতে হামলা হলে ১৯ জন ক্রুর মধ্যে অন্তত ১২ জন আহত হন। জাহাজটির ১৭ জন ক্রুই ভারতীয় নাগরিক। আহতদের মধ্যে ১১ জনও ভারতীয়।

এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হরমুজ অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যেই নতুন করে ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটল।

বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজে নাবিক সরবরাহের ক্ষেত্রে ভারত অন্যতম প্রধান দেশ। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১০ জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এর আগে গত সেপ্টেম্বরে হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হন।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। দেশটি নির্ধারিত রুট অনুসরণ না করা বাণিজ্যিক জাহাজগুলোতে নিয়মিত হামলা চালাচ্ছে। একই সঙ্গে এই জলপথ ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে মাশুল বা টোল আদায়ের ঘোষণাও দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

Posted ৫:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া