মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   170 বার পঠিত

২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত মো. মোস্তাফিজুর রহমান প্রকাশ বিদ্যুৎ চৌধুরী নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।

আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো পুলিশ পরিদর্শক মো. এনামুল জানান, ২০১৩ সালে কসবা থানায় দায়ের হওয়া মামলায় ওই ব্যক্তির সাজা হয়। এরপর তিনি পলাতক ছিলেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল হক কবিরের নেতৃত্বে এএসআই মো. কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেন। পরে এ আসামিকে আদালতে পাঠানো হয়।

Facebook Comments Box

Posted ৮:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া