মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   191 বার পঠিত

৪০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদকদ্রব্য বহনকারী একটি প্রাইভেটকারও আটক করা হয়।

আজ ২৩ সেপ্টেম্বর সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পাবনা জেলার চাটমহর উপজেলার চাটমহর গ্রামের খন্দকার ইসতিয়ার আহমেদ রিয়াদ (২৫), শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর গ্রামের মোঃ তাফসির (২৪) ও একই এলাকার মোঃ তামিম (২২)।

বিকেলে জেলা পুলিশের মিডিয়া উইংস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া