বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আরব আমিরাতে কাজ করার সময় ব্রাহ্মণবাড়িয়ার যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   114 বার পঠিত

আরব আমিরাতে কাজ করার সময় ব্রাহ্মণবাড়িয়ার যুবকের মর্মান্তিক মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের আজমান এলাকায় তেলবাহী জাহাজের ট্যাংকে কাজ করার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মো. শাওন মিয়া নামের এক যুবক মারা গেছেন। এ ঘটনাটি ঘটেছে ১৮ মার্চ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তেলের ওই ট্যাংকের ভেতরে অক্সিজেন সংকটে শাওন মারা যেতে পারেন বলে পরিবারের লোকজন ধারণা করছেন। নিহত শাওন উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের মো. আউয়াল মিয়ার ছোট ছেলে। রাত ১০টার দিকে শাওনের মৃত্যুর খবর সেখানে থাকা তার বড় ভাই সৌরভ পরিবারকে জানায়। মৃত্যুর খবর জেনে শাওনদের পরিবারে চলছে শোকের মাতম। মা-বাবাসহ স্বজনদের আর্তনাদে এলাকার পরিবেশ যেন ভারী হয়ে যায়। শাওনের লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন পরিবারের লোকজন।

পরিবারিক সূত্র জানায়, দুই বছর আগে জীবিকার তাগিদে আরব আমিরাতে পাড়ি যান শাওন। বড় ভাই সৌরভের সঙ্গে একই কোম্পানিতে কাজ করতেন শাওন। সর্বশেষ দুই মাস আগে তিনি দেশে আসেন। এক মাস ১০ দিন থেকে জীবিকার তাগিদে ফের চলে যান। নিহত শাওনের পিতা মো. আউয়াল মিয়া জানান, জাহাজে তেলের ট্যাংক পরিষ্কার করতে প্রথমে তার বন্ধু ভেতরে যায়। বন্ধু না আসায় শাওনসহ আরো দুজন ভেতরে যায় ঢুকে। তবে তাদের কেউ ট্যাংক থেকে বের হতে পারেনি। অচেতন অবস্থায় শাওনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মোহাম্মদ আলী কালু বলেন, আরব আমিরাতে শাওনের মৃত্যুর সংবাদ শুনে আমি তাৎক্ষণিক তাদের পরিবারের খোঁজখবর নিয়েছি। শাওন ছেলেটি খুব আন্তরিক। সবার সঙ্গে সে মিশত। প্রবাসে থেকেও সে সবার খোঁজ নিত।

Facebook Comments Box

Posted ৬:০০ অপরাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(578 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া