বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে সাড়ে ১২ টন জিরা-কাজু বাদাম এসেছে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   174 বার পঠিত

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে সাড়ে ১২ টন জিরা-কাজু বাদাম এসেছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাজুবাদাম ও জিরা আমদানি করা হয়েছে। আজ ২৩ মার্চ রবিবার কাজুবাদাম ও জিরা আমদানির বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান। তিনি জানান, এ স্থলবন্দর দিয়ে ৬টন কাজুবাদাম ও সাড়ে ৬টন জিরা ভর্তি ভারতীয় দুই ট্রাক আখাউড়া বন্দরে এসে পৌঁছায়।

আমদানিকারক প্রতিষ্ঠান সারা অ্যাগ্রো এনিম্যাল হেলথ জিরা ও আরতি ইমপ্রেস এই পণ্য দুটি আমদানি করেছে। এদিকে পণ্যটি আমদানিতে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টের দায়িত্বে রয়েছেন আখাউড়া স্থলবন্দরের মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল।

আখাউড়া বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, পবিত্র মাহে রমজান মাসকে কেন্দ্র করে কাজুবাদাম ও জিরা আমদানি করা হয়েছে। এর আগেও চলতি বছরে এ বন্দর দিয়ে জিরা ও কাজু বাদাম আমদানি করেছে বিভিন্ন প্রতিষ্ঠান।

Facebook Comments Box

Posted ৫:৫৪ অপরাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(578 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া