বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় তিন কাপড় ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   137 বার পঠিত

আখাউড়ায় তিন কাপড় ব্যবসায়ীকে জরিমানা

ঈদ উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আখাউড়ায় তৈরি পোষাকের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। আজ ২৪ মার্চ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন পৌর শহরের সড়ক বাজারে এ অভিযান পরিচালনা করেন। এসময় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম রাখার অভিযোগের কয়েকটি ‘এক দাম’র তৈরি কাপড়ের দোকানে ব্যবসায়ীর কাছে কাপড়ের ক্রয় রসিদ দেখাতে বলেন আদালত। কাপড়ের গায়ে মূল্য তালিকা স্টিকার লেখা থাকলেও ক্রয় রশিদ দেখাতে পারেনি বিক্রেতারা। কিভাবে কাপড়ের মূল্য নির্ধারণ করা হয়েছে আদালতের এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেনি ব্যবসায়ীরা। পরে তিন তৈরি পোষাক ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ক্রয় রসিদ সংরক্ষণ করার জন্য সতর্ক করা হয়।

আখাউড়ার সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল ব্যবসায়ীরা অতিরিক্ত দামে কাপড় বিক্রি করছেন। ঈদ উপলক্ষে যাতে অতিরিক্ত দাম নিতে না পারে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এসময় পন্যের মূল্য তালিকা দেখাতে না পারায় ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসায়ীকে বিভিন্ন অংকে জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:০০ অপরাহ্ণ | সোমবার, ২৪ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(578 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া