নিজস্ব প্রতিবেদক | রবিবার, ৩০ মার্চ ২০২৫ | প্রিন্ট | 111 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় বেশি দামে মুরগি ও গরুর মাংস বিক্রির অভিযোগে চার দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ৩০ মার্চ রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি পৌর এলাকার সড়ক বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইউএনও গাজালা পারভীন রুহি জানান, অভিযান চালানোর সময় মূল্য তালিকার চেয়ে বেশি দামে গরুর মাংস ও মুরগীর বিক্রি করছিল দোকানিরা। এ জন্য চার দোকানীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Posted ৪:৫৮ অপরাহ্ণ | রবিবার, ৩০ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah