নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 109 বার পঠিত
টয়লেটের গর্তে পড়ে আলী আহাদ নামে এক দেড় বছর বয়সি শিশুর মর্মান্তিক মৃত্যুর হয়েছে। আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার চাঁনপুর গ্রামে এই ঘটনা ঘটে। শিশু আলী আহাদ আখাউড়া উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আলী আকবরের পুত্র।
শিশুর চাচা আব্দুর রকিব জানান, আজ ৭ এপ্রিল সোমবার দুপুরে ঘরের বাইরে আলী আহাদ খেলাধুলা করছিল। এসময় সবার অজান্তে পাশের বাড়ির টয়লেটের খোলা গর্তে পড়ে যায়। ঘন্টাখানেক খোঁজাখুজির পর এই গর্ত থেকে তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. লুৎফর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়। পরে পরিবারের লোকজন শিশুকে নিয়ে যায়।
Posted ৫:১৬ অপরাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah