বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   124 বার পঠিত

সীমান্তে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে গত আট দিনে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। এ সময় মো. মাহিন নামের একজনকে আটক করা হয়। বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ অভিযানে ২৭ ধরনের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে সব ধরনের অপরাধ কার্যক্রম রোধে বিজিবি তৎপর আছে। তিনি এ কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আজ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৬০ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার বিভিন্ন সীমান্ত এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া সীমান্ত এলাকায় গত ১১ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত অভিযানে প্রায় এক কোটি ৯৭ লাখ টাকার পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে ২৭ কেজি কিসমিস, দুইটি গরু, ৯৩৫ পিস চকলেট, দুই কেজি চা পাতা, ৭ হাজার ৫৮৫ কেজি চাউল, ৮১ বক্স চিংড়ি মাছের রেনু, ৮৩২ কেজি চিনি, ২৭৫ পিস ডরমিন মলম, ৮১ বোতল চুলে দেওয়ার তেল, এক কেজি দুধ, ১ হাজার ৫৮৪ পিস পন্ডস পাউডার, ৮১৮ কেজি ফুসকা, ৫৩ হাজার ৬০১ পিস বিভিন্ন প্রকার বাজি, ১৬৮ টি বিভিন্ন প্রকার মোবাইল ফোন সেট, ২৪৩ পিস বিভিন্ন প্রকার মোবাইল ফোন ডিসপ্লে, ১ হাজার ১৩৮ পিস নেহা মেহেদি, ৭৮৭ বোতল অ্যানার্জি ড্রিংকস, ৩১ পিস শাড়ি, ২৩৫ পিস শ্যাম্পু, ৭৯ পিস সাবান, একটি বাংলাদেশি অটোরিকশা।এ ছাড়া বিভিন্ন প্রকারের মাদক ও সিগারেট জব্দ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(579 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া