অনলাইন ডেস্ক | রবিবার, ০৯ জুন ২০২৪ | প্রিন্ট | 298 বার পঠিত
ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৩-২৪ এর হকি ও দাবা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ ৯ জুন রবিবার সকাল ১০টায় অন্নদা স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন।
জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুস সাকির ছোটনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মেড্ডা আলীয়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আতাউর রহমানসহ অনন্যা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকৃ বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের ক্রীড়ামূখী করতে বর্তমান সরকার বিভিন্ন পদপক্ষে গ্রহণ করছে। তিনি আরো বলেন, আমাদের নতুন প্রজন্মরা লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, সংস্কৃতি চর্চা, নৈতিক শিক্ষাসহ শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে দেশ প্রেমিক নাগরিক করে গড়ে তুলতে হবে। হকি ও দাবা প্রতিযোগিতায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, মডেল গালর্স হাই স্কুল, মেড্ডা আলীয়া মাদ্রাসা, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন।
Posted ৪:৪৮ অপরাহ্ণ | রবিবার, ০৯ জুন ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah